বিনোদন

দক্ষিণি ছবিতে সালমান খান

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে তেলেগু ‘গডফাদার’ ছবিতে অভিনয় করবেন সালমান খান। এর মধ্যে শুটিংয়ের দিনক্ষণ দিয়ে দিয়েছেন তিনি। আর তাই ‘গডফাদার’ ছবির মাধ্যমে সালমান খানের দক্ষিণি ছবির জগতে অভিষেক হতে চলেছে।

জানা গেছে, মালয়ালম চলচ্চিত্র ‘লুসিফর’-এর তেলেগু রিমেক চিরঞ্জীবীর এই ছবি। মালয়ালম সিনেমা ‘লুসিফর’ ছবিতে মূল চরিত্রে ছিলেন খ্যাতনামা অভিনেতা মোহনলাল। আর ছবিটি পরিচালনা করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। ‘গডফাদার’ পরিচালনা করছেন মোহন রাজা।

আগে দক্ষিণি ছবির একাধিক হিন্দি রিমেকে কাজ করেছেন সালমান। কিন্তু এখন দক্ষিণি ছবির আঙিনায় পা রাখতে যাচ্ছেন তিনি। সালমান আর চিরঞ্জীবীর মতো দুই সুপারস্টার পর্দায় একসঙ্গে আসা সিনেমাপ্রেমীদের জন্য অনেক বড় চমক হবে।

আগে থেকেই সালমান আর চিরঞ্জীবী একে অপরের দারুণ বন্ধু। ২০১২ সালে চিরঞ্জীবীর পুত্র রামচরণ তাঁর হিন্দি অভিষেক ছবি ‘জঞ্জির’-এর শুটিং মুম্বাইতে করেছিলেন। তখন সালমানের বাসা থেকে রোজ রামচরণের জন্য দুপুরের খাবার পাঠানো হতো। ভাইজান ‘দাবাং থ্রি’ ছবিতে ‘মুন্না বদনাম হুয়া’ গানের একটা নাচের স্টেপ চিরঞ্জীবীর এক নাচের স্টেপের অনুকরণ করেছিলেন।

প্রসঙ্গত, চিরঞ্জীবীর ৬০তম জন্মদিন উপলক্ষে তার ছেলে রামচরণ হায়দরাবাদের পার্ক হায়াত হোটেলে এক রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন। ওই পার্টিতে যোগদানের জন্য ব্যক্তিগত বিমানে করে হায়দরাবাদে গিয়েছিলেন সালমান। আর পার্টিতে বন্ধুর জন্য জমিয়ে নাচ করেছিলেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা