বিনোদন

‘থালাইভি’কথা বললেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে বলিউডে নানা ভাবে প্রভাব পড়েছে। যার ফলে অনেক বলিউড সিনেমার মুক্তির তারিখ পেছানো হয়েছিলো। সেই তালিকায় যুক্ত হলে এই সময়ের বলিউড জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি সিনেমা।

গত ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ওলটপালট করে দেয় সব দিনক্ষণ। এখন অনেকটা স্বাভাবিক ভারতের অবস্থা। খুলে দেয়া হচ্ছে প্রেক্ষাগৃহও। একে একে মুক্তির দিন ঘোষণা করা হচ্ছে বাক্সবন্দি সিনেমাগুলোর।

সেই ধারাবাহিকতায় জানা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা থালাইভির মুক্তির দিন।

কঙ্গনা নিজেই ইনস্টাগ্রামে জানালেন সে কথা। সিনেমাটির পোস্টার পোস্ট করে অভিনেত্রী জানান, আগামী ১০ সেপ্টেম্বর বড় পর্দায় ভারতব্যাপী মুক্তি পাবে থালাইভি।

‘পুরাচ্চি থালাইভি’ বা ‘বিপ্লবী নেতা’ খ্যাত জয়ললিতার পুরুষতান্ত্রিক সমাজে একজন অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখা যাবে এ সিনেমায়।

গত মার্চে সিনেমাটির ট্রেলারেই নজর কেড়েছিল সিনেমাটি। কঙ্গনা ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে।

সিনেমাটি পরিচালনা করেছেন এ এল বিজয়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাহুবলির লেখক বিজেন্দ্র প্রসাদ ও মধন কারকি। থালাইভি হিন্দি, কন্নড়, তেলেগু ও মালয়ালাম ভাষাতেও মুক্তি পাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা