বিনোদন

ফের অর্ষার ছবি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা

বিনোদন ডেস্ক: লাক্স সুন্দরী নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত ‘সাহস’ সিনেমাটি প্রদর্শন অযোগ্য হিসেবে ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এবার সেন্সর আপিল বোর্ডও ছবিটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল নাকচের কথা জানানো হয়েছে। এর আগে ছবিটি পুনরায় দেখার জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধনী, ২০০৬) এর ৪বি (১) ধারা লংঘন করে আপিল আবেদন দাখিল করায় নাকচ করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। ধারা অনুযায়ী সেন্সর বোর্ড থেকে এটি সেন্সর আবেদন বাতিলের প্রজ্ঞাপনের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। সিনেমার প্রযোজক নিপা মাল্টিমিডিয়ার সেলিনা বেগম ওই সময়ের মধ্যে আবেদন না করায় তা গ্রহণ করা হয়নি।

এর আগে গত ১৬ জুন চলচ্চিত্রটি প্রসঙ্গে সেন্সর বোর্ড সচিব মো. মমিনুল হক বলেছিলেন, ‘এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’

প্রসঙ্গত, পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র ‘সাহস’। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে বেশ গোপনে সিনেমাটির শুটিং করা হয়। পরে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিলে গত ১৪ জুন ছবিটি প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করা হয়। আর আপিল আবেদন করার সময়সীমা ছিল ১৪ জুলাই পর্যন্ত। কিন্তু তারা নির্ধারিত সময়ে আপিল আবেদন করতে পারেনি। তাই আপিল আবেদনটি নাকচ হয়ে গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা