বিনোদন

শাহরুখ কন্যার মেকআপ ছাড়া রূপ

বিনোদন ডেস্ক:

মেকআপ ছাড়া বলিপাড়ার সেলেবোকিডদের দেখা পাওয়াই কঠিন। জিম আউটফিটে হঠাৎ পাপারাৎজির লেন্সে ধরা দিলেও তাতে নিজেদের লুকানোর চেষ্টাই করেছেন তারা। শাহরুখ কন্যা সুহানাও এর ব্যতিক্রম নন।

নেট দুনিয়ায় তার কয়েক হাজার ছবি। তবে তার প্রায় বেশিরভাগই ‘উইথ মেক আপ’। মা গৌরি খানের বদৌলতে এবার প্রকাশ্যে এল সুহানার নো-মেকআপ লুক।

গৌরি নিজেই ইনস্টাগ্রামে মেয়ের মেকআপ ছাড়া লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, অফশোল্ডার টপে সুহানাকে যেন চেনাই দায়! নেটিজেনদের বেশিরভাগেরই মতে মেকআপ ছাড়া তিনি অনেক বেশি ‘অরিজিনাল’।

সুহানার ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিন। “তুমি সুন্দর”, কমেন্ট করেছেন মাহি কাপুর, সুজান খানও। এতো সব কমেন্টের ভিড়ে চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের কমেন্টটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। অনন্যা কিন্তু সুহানার বেস্ট ফ্রেন্ড। সুহানার টপে মুগ্ধ অনন্যা লিখেছেন, “কী সুন্দর টপ সু। কিন্তু তুমি তো আমায় পড়তেই দিবে না!”

সুহানার উত্তর, “আগে যে টপগুলো নিয়ে গিয়েছিলে সেগুলো ফেরত দাও।” তবে এখনই যে সেগুলো ফেরত দিচ্ছেন না তিনি সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন অনন্যা। সেলেবকিডদের মধ্যেও তাহলে এমন জামাকাপড় আদানপ্রদান চলে! অবাক নেটাগরিকরা।

মাস খানেক আগেই ইনস্টাগ্রামে অফিশিয়ালি এন্ট্রি নিয়েছেন সুহানা। আর এন্ট্রি নেয়া ইস্তক একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। মায়ের তোলা এই ছবিগুলোও তিনি শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্টে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা