বিনোদন

প্রিন্স হ্যারি-মেগানের প্রতিবেশী সুপারস্টার অ্যাডেলে

বিনোদন ডেস্ক:

ব্রিটিশ সুপারস্টার গায়িকা অ্যাডেলে আর প্রিন্স হ্যারি-মেগান মার্কেল দম্পতি এখন প্রতিবেশী। মাত্র ৫ মিনিট হাটলেই পৌঁছে যাবেন একে অন্যের দরজায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দি মিরর জানায়, লকডাউনে এই তিনজনের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। রাজ দম্পতির সম্প্রতি কেনা ১২৫ কোটি টাকা মূল্যের ৮ বেডরুমের মালিবু ম্যানশনের বাড়িতে প্রায়ই দেখা যাচ্ছে অ্যাডেলকে।

শুধু কি তাই! হ্যারি-মেগানের সন্তান আর্চি কোন স্কুলে পড়বে, সেটিও ঠিক করে দিয়েছেন অ্যাডেলে। আর্চির জন্য এমন একটা স্কুল বেছে দিয়েছেন, যেখানে ভক্তরা তাঁদের বিরক্ত করতে পারবে না।

মার্চের শেষের দিকে নতুন কেনা এই বাড়িতে উঠেই তারা দেখা করেছেন পুরোনো বন্ধু অপরাহ উইনফ্রের সঙ্গে। অ্যাডেলেও নিয়মিত আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন।

রাজপরিবার ছেড়ে এসে মেগান মার্কেলের চোখ এখন হলিউডের দিকে। আর সঙ্গী হয়ে পাশে থাকবেন প্রিন্স হ্যারি।

গ্র্যামিজয়ী অ্যাডেলে সবসময়ই তার প্রতিবেশীদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসেন। আর প্রতিবেশী যদি হয় প্রিন্স আর প্রিন্সেস তাহলে তো কথাই নেই। এমনকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের এই বাড়ি কেনার ক্ষেত্রেও পরামর্শ দিয়েছিলেন অ্যাডেলে।

অন্যদিকে মেগানেরও অ্যাডেলেকে খুব পছন্দ। অ্যাডেলে যেভাবে তার তারকা খ্যাতি ও ব্যক্তিত্ব বজায় রাখেন, তার প্রশংসা করেন মেগান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা