বিনোদন

এবার বল হাতে আনুশকা!

বিনোদন প্রতিবেদক:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ভবন চত্বরে বল করছেন বলিউড তারকা আনুশকা শর্মা। আর ব্যাট হাতে ভারতের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি।

বাউন্ডারি হাঁকানোর জায়গা নেই, অল্প জায়গাতেই ব্যাটিং অনুশীলন করছেন কোহলি। ফিল্ডার নেই তাই ব্যাটিং করে নিজেই বল ছুঁড়ে দিচ্ছেন বোলার আনুশকাকে। আর আনুশকাও পাক্কা বোলারের মতোই ক্যাচ ধরছেন, বল করছেন।

ফিল্মফেয়ার ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বিরাটের জীবনসঙ্গী নিশ্চিত করছেন, সে যেন লকডাউনেও ঠিকমতো ব্যাটিং অনুশীলন করে।’

ভারতের জনপ্রিয় এই তারকা দম্পতি লকডাউনের শতভাগ সুফল নিচ্ছেন। লকডাউনে ঘরে বসে কখনো আনুশকা বিরাটের চুল কেটে দিচ্ছেন। কখনোবা বাবা–মাকে সঙ্গে নিয়ে মনোপলি খেলছেন। এছাড়াও দুজন একসঙ্গে অনলাইনে একটা একাডেমির পঞ্চাশ হাজার শিক্ষার্থীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন।

জীবনে বহু বাঘা বাঘা বোলারকে নাস্তানাবুদ করেছে বিরাট কিন্তু বলিউড তারকার বলে ব্যাটিং করতে তার কেমন লাগে সেটা জানতে মুখিয়ে আছে তার লাখো কোটি ভক্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা