বিনোদন

পরীকে কষ্ট না দেয়ার দাবি সেফুদার

বিনোদন প্রতিবেদক : পরীমনিকে ভালো অভিনেত্রী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা বলেছেন, ‘তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।’

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পরীমনি অনেক অসুস্থ। পরীমনি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে। তাকে আগে অনেকেই থ্রেট করেছে। তাই সে মনে করেছে কোনো বাহিনী হয়তো এসেছে। সে তো থানায় টেলিফোন করেছে। থানার লোক বলতে পারতো, র‌্যাব গেছে। হারুন সাহেব বলেছেন, পুলিশ আসেনি, তুমি দরজা খুলো না। সি ওয়াজ মিস গাইডেড।’

তিনি আরও বলেন, ‘তার বাসায় কিছু লোক আছে, তারাও জানালা দিয়ে দেখতে পারত র‌্যাব আসছে কি না। বাইরে অনেক লোকজন ছিল। মিডিয়ার লোকজন ছিল। পুলিশের লোক ছিল। কিন্তু সিভিল ড্রেসে লোকজন দরজা ভেঙেছে।’

সেফুদা বলেন, ‘প্রথমে আমার কাছে মনে হয়েছে কোনো নাটক করছে নাকি, না সিনেমার কোনো দৃশ্য? পরে দেখলাম, না ঘটনা সত্যি। আমি মনে করেছিলাম রিয়েলি এটা কোনো নাটকের দৃশ্য। কারণ পরীমনি তো অনেক ভালো অভিনেত্রী। পরে দেখলাম, না! এটা সত্যি লাইভ।’

পরীমনি সম্পর্কে তিনি বলেন, ‘আমার আগের ভিডিও রেকর্ডগুলো দেখলে বুঝবেন, আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছি। এমনকি যেদিন তাকে অ্যারেস্ট করেছে সেদিনও আমি তাকে বকাবকি করেছি। তাকে অনেক হেদায়াত করেছি, তুমি যেভাবেই হোক টাকা-পয়সা কামাইছে। তোমার পার্সোনালিটি ডেভেলপ করো। তুমি এত বেশি ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কেন? তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। তোমাকে আরও বেশি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে।’

গতকাল (বুধবার) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা