বিনোদন

নয়া রসায়ন যশ-মধুমিতার! 

টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত বর্তমানে অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম করছেন। মিডিয়াপাড়ায় এমন গুঞ্জন বহুদিন ধরে। আর এরই মাঝে যশের নাম জড়ালো মধুমিতা সরকারের সঙ্গে। নয়া রসায়নে মজেছেন তারা!

কিন্তু সত্যিটা কী? খোলসা করেই বলা যাক তাহলে। নাহ, বাস্তবে এমন কোনো রটনা নেই। এসভিএফ সংস্থার কর্তা মহেন্দ্র সোনি বিষয়টি স্পষ্ট করেছেন।

সূত্রের খবর, এসভিএফ সংস্থাটির নতুন মিউজিক ভিডিও ‘ও মন রে’তে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি-অরণ্য’ জুটিকে। বাংলাদেশের কণ্ঠশিল্পী তানভীর ইভান গানটি গেয়েছেন। যার সুরেলা কণ্ঠ ইতোমধ্যেই সাড়া ফেলেছে পশ্চিমবাংলার নবীর প্রজন্মের মধ্যেও। বিশেষ করে তানভীরের গাওয়া ‘অভিমান’ এবং ‘অভিযোগ’ গান দুটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবার এসভিএফের হাত ধরে আরও একটি রোম্যান্টিক গান শ্রোতাদের জন্য আনতে চলেছেন তানভীর। সেই গানের মিউজিক ভিডিওতেই দেখা যাবে যশ ও মধুমিতাকে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা