বিনোদন

মেরিলিন মনরোর সাজে শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক : এবার মেরিলিন মনরোর সাজে দেখা গেল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। মেরিলিন মনরোর সেই বিখ্যাত পোজ সাদা ফ্রক উড়ে যাচ্ছে হাওয়ায়, তা হাত দিয়ে চেপে রেখেছেন, মুখে একগাল হাসি। অবিকল এই পোজে দেখা গেল শ্রীলেখা মিত্রকে। যদিও ছবিটি বেশ কয়েকবছর আগে তুলেছিলেন শ্রীলেখা। তারই স্মৃতি রোমন্থন করেছেন এ অভিনেত্রী।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র একদিকে ব্যস্ত নিজের সিনেমার কাজ নিয়ে, অন্যদিকে সমান তালে চলছে তার সমাজ সেবামূলক কর্মকাণ্ড। তার মধ্যেই স্মৃতিকাতর হলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর আগে মেরলিন মনোরোর পোজে তোলা ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন অভিনেত্রী।

যেকোনো অভিনেত্রীর কাছে মেরিলিন মনরো হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো স্বপ্নের মতো। শ্রীলেখাও তার সেই শখ পূরণ করেছিলেন। শ্রীলেখার এ ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা-বন্ধুরা।

মেরিলিন মনরো, যাকে বলা হয় রঙিন দুনিয়ার সুন্দরীদের সুন্দরী! তার হাসি, চোখের চাহনিতে কুপোকাত গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা