বিনোদন

অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় বোকাসোকা জয়িতা কিংবা ‘প্রেম আমার’-এর চটপটে রিয়া; পায়েল বরাবরই ছিলেন চিরচেনা বাঙালি নারীর রূপে। তবে বছর দুয়েক ধরে তিনি নিজেকে পাল্টে ফেলেছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে খোলামেলা রূপেই আজকাল দেখা দিচ্ছেন এ অভিনেত্রী।

পায়েলের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যায়, তিনি প্রতিনিয়ত ছবি-ভিডিও শেয়ার করছেন। আর সেগুলোতে তার শরীরের প্রদর্শন পাচ্ছে প্রাধান্য। এজন্য অবশ্য নিন্দা আর সমালোচনাও সহ্য করতে হচ্ছে বেশ।

রোববার (১ আগস্ট) একটি সাহসী ছবি আপলোড করেন পায়েল। যেখানে তাকে দেখা গেছে পুলের ধারে মোহময়ী হয়ে বসে আছেন। তার পরনে সিকোন্সের একটি হাই থাই স্লিট গাউন। পায়ে রয়েছে কালো হাই হিল। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সানডে মুড’।

এই ছবির নিচেই অজস্র নেতিবাচক মন্তব্যে ভরে গেছে। কেউ লিখেছেন ‘আসুন আমার বিছানায়’, কেউ আবার রাজনৈতিক প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বলেছেন, ‘দিলীপদা (বিজেপির নেতা) রাগ করবে’। আরেকজন লিখেছেন, ‘নির্বাচনে জিততে হলে আরও খোলামেলা হতে হবে’।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন পায়েল সরকার। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হয়ে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি। এরপর থেকে অবশ্য রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি। শোনা যায়, নির্বাচনে হেরে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পায়েল। এখন আবার সিনেমাতেই মনোযোগ দিতে চান।

সম্প্রতি পায়েল শেষ করেছেন ‘জতুগৃহ’ নামের নতুন একটি সিনেমার কাজ। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা