বিনোদন

এক অন্য রূপে মিমি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান টালিউডের প্রথম সারির এ তারকা। এরপর অনেকগুলো সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। পশ্চিমবঙ্গের একজন সংসদ সদস্য তিনি।

এদিকে মিমি চক্রবর্তী এবার হয়ে যাচ্ছেন মিনি! না, বাস্তবে নয়, নতুন একটি সিনেমাতেই তিনি এই চরিত্রে কাজ করবেন। যেটি নির্মাণ করছেন টালিউডের গুণী নির্মাতা মৈনাক ভৌমিক। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

বর্তমানে লোকসভা অধিবেশন নিয়ে ব্যস্ত মিমি চক্রবর্তী। রয়েছেন দিল্লিতে। এর মাঝেই সুখবর দিয়ে জানালেন, এ সিনেমা পুরোপুরি নারীকেন্দ্রিক। তার মতে, এমন চরিত্রে তাকে আগে কখনোই দেখা যায়নি।

মিমি বলেন, ‘প্রথমবার মৈনাকের সঙ্গে কাজ করতে আমি দারুণ এক্সাইটেড। ‘ক্রিসক্রস’ সিনেমার চিত্রনাট্য মৈনাকের লেখা; সেই সময় অনেক আলোচনা হয়েছিল। এরপর এই লকডাউনে আমাকে ‘মিনি’র চিত্রনাট্যটা পড়ে শোনায় মৈনাক। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম।'

কেমন মেয়ে মিনি? জবাবে মিমি বলেন, ‘যে ভীষণ রকম আধুনিক মেয়ে। কিন্তু পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একই সঙ্গে ওর জীবনের বিরাট বড় অংশ ওর পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা ওর জীবনকে বদলে দেবে।’

সিনেমাটি সম্পর্কে পরিচালক মৈনাক ভৌমিক বলেন, ‘এটা একটা টক-ঝাল-মিষ্টি সম্পর্কের ছবি। যেখানে এক স্বাধীনচেতা মেয়ে দায়িত্ববোধ, মূল্যবোধের কাহিনি ফুটে উঠবে। মিমির সঙ্গে প্রথমবার কাজ করতে মুখিয়ে রয়েছি।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা