বিনোদন

আবারো ঝড় তুললেন শাকিরা

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপের সময় গানের শিল্পী হয়েও তিনি বিশ্বকে নাচিয়েছিলেন ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। বলা হচ্ছে বিশ্বখ্যাত পপতারকা শাকিরার কথা। এবার শাকিরার ‘ডোন্ট ওয়েট আপ’ শিরোনামে এসেছে নতুন গান।

শুক্রবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানের ভিডিওটি শেয়ার করেন শাকিরা। সনি মিউজিকের ব্যানারে ইউটিউবে প্রকাশিত এ গানটি ৫ দিনেই প্রায় ৭৫ লাখ ভিউ হয়েছে।

মাত্র ১৩ বছর বয়সে ১৯৯১ সালে শাকিরার প্রথম অ্যালবাম বাজারে আসে। প্রায় ৮ কোটি গানের রেকর্ড বিক্রি হয়েছে এই তিন দশকে। এরমধ্যে ২০০১ সালে শাকিরার প্রথম ইংরেজি গানের অ্যালবাম ‘লন্ড্রি সার্ভিস’ ১৩ কোটি ভক্ত কিনেছিল। শাকিরার ঝুলিতে রয়েছে তিনটি গ্রামি অ্যাওয়ার্ড এবং ১২টি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড।

এদিকে ২০১০ সালের বিশ্বকাপের জন্য গাওয়া 'ওয়াকা ওয়াকা– দিস টাইম ফর আফ্রিকা' প্রায় ১৫টি দেশের মিউজিক টপ চার্টে চূড়ার জায়গাটি দখল করে রেখেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রথম ১০ বছরের ইতিহাসে শাকিরাই প্রথম তারকা যিনি ১০ কোটি ফলোয়ার অর্জন করেছেন।

ফেসবুকের গোড়ার ১০ বছরের ইতিহাসে শাকিরাই প্রথম তারকা যিনি ২০১৪ সালে ১০ কোটি ফলোয়ার অর্জন করেন। এছাড়া ইউটিউবে তার দুটো ভিডিও ছাড়িয়েছে ২০০ কোটি ভিউ। ব্যক্তি জীবনে স্প্যানিস ফুটবল তারকা পিকে-এর সঙ্গে লিভ ইনে আছেন এই তারকা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা