বিনোদন

ঈদে সঞ্জয়ের একমাত্র নাটক ‘শোকসভা’

বিনোদন ডেস্ক: গেইম ওভার, যে শহরে টাকা ওড়ে, ট্রল, শিফট, মরোত্তম এর মতো ব্যতিক্রমী কিছু নাটক বানিয়ে নির্মাতা হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন সঞ্জয় সমদ্দার। তার বানানো এবার ঈদের একটিমাত্র নাটক হচ্ছে ‘শোকসভা’। যেটি প্রচার হবে চ্যানেল আইয়ে। ঈদের তৃতীয় দিন (শুক্রবার) চ্যানেল আইয়ে রাত ৯টা ৩৫ মিনিটে দেখতে পারবেন তারকাবহুল এই নাটকটি।

গতানুগতিক ধারার বাইরে গল্প বলায় সুনাম আছে সঞ্জয়ের। তার কথা, শোকসভা তেমনই ভিন্নধর্মী একটি নাটক। অপূর্বকে দেখা যাবে গায়ক এবং রাশেদ অপুকে দেখা যাবে নেতার চরিত্রে। আছেন মনিরা মিঠু, তাসনিয়া ফারিণ, মৌসুমী মৌ, ফরহাদ লিমন প্রমুখ।

মৃত্যুর পর কোনো নির্দিষ্ট মানুষকে নিয়ে আলোচনা অনুষ্ঠান, তার ভালো দিকগুলো স্মরণ করাই হচ্ছে শোকসভা। যাকে ঘিরে শোকসভা অনুষ্ঠিত হয় তিনি থাকেন না। এ নাটকটি চিত্রনাট্য করেছেন ইশতিয়াক অয়ন। গত জুনে রাজধানীর উত্তরা, মিরপুরের বিভিন্ন লোকেশন শোকসভার শুটিং হয়েছে।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমরা যদি নিজেদের শোকসভা দেখতে পারতাম তাহলে বুঝতাম কী পরিমাণ ফেইক মানুষ সেখানে থাকেন। শোকসভায় আমাদের নিয়ে যারা প্রশংসা করে তাদের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক অনেক সময়ই ভালো থাকে না। বাস্তব জীবনে কেমন সম্পর্ক থাকে আর শোকসভায় গিয়ে মানুষ যে ধরনের সম্পর্কের কথা বলে সেই বিষয়টায় এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তিনি বলেন, কড়া লকডাউনের কারণে এবার একাধিক নাটকের শুটিং করতে পারিনি। তাছাড়া আমার মূল টার্গেট সিনেমা বানানো। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছি। এজন্য এবার ঈদে আমার এই শোকসভায় একটি নাটকই প্রচার হতে যাচ্ছে। খুব ভালো কাজ একেবারেই ব্যতিক্রমধর্মী কাজ।

সান নিউজে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা