বিনোদন

ঈদে অপূর্ব-সাবিলার পান্তা ভাতে ঘি

বিনোদন ডেস্ক: ঈদের চতুর্থ দিনে দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে অপূর্ব-সাবিলার ‘পান্তা ভাতে ঘি’। অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে চ্যানেল আইয়ে এবারের ঈদে বেশ ক’টি নাটক ও টেলিছবি দেখতে পারবেন দর্শক।

এরমধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’! অন্তত এমনটাই দাবি সংশ্লিষ্টদের। টেলিছবিটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ।

রাজীব আহমেদ বলেন, যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশে টেলিছবিটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল কাজে পরিণত হবে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় টেলিছবিটি দেখতে পারবেন দর্শক। চ্যানেল আইয়ে প্রচারের পর টেলিছবিটি দর্শক দেখতে পারবেন সিএমভি’র ইউটিউব চ্যানেলেও।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা