বিনোদন

বাবাকে দেখতে ১৪শ’ কিলোমিটার পাড়ি ঋষি কন্যার

বিনোদন ডেস্ক:

দিল্লি থেকে মুম্বাইতে যাওয়ার জন্য চার্টার্ড বিমান ওড়ানোর অনুমতি পাননি ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাইনি। তবে বাবাকে শেষ বারের মতো দেখার জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে আসতে ১৪শ কিলোমিটার গাড়িতেই পাড়ি দিচ্ছেন তিনি। খবর জি নিউজের।

অবশ্য এরপরও ঋষি কাপুরের শেষকৃত্যে হাজির থাকতে পারেননি ঋদ্ধিমা। আলিয়া ভাটের ভিডিও কলের মাধ্যমে বাবাকে শেষ দেখা দেখেন মেয়ে।

অভিনেতা ঋষি কাপুরের কাছে বড়ই আদরের ছিলেন মেয়ে ঋদ্ধিমা কাপুর। মেয়েকে নাকি ঋষি কাপুর চোখে হারাতেন। এক সময় নীতু কাপুর নিজেই একথা জানিয়েছিলেন। এদিকে বাবা ঋষি কাপুর যখন আর নেই, ঋদ্ধিমা তখন ছিলেন শ্বশুরবাড়ি দিল্লিতে। বাবাকে শেষবার দেখার জন্য ছটফট করছিলেন তিনি।

জানা গেছে, ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া মাত্রই ঋদ্ধিমা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, তাকে যেন দিল্লি থেকে মুম্বাই যেতে দেওয়া হয়। ঋদ্ধিমা অনুরোধ করে বলেন, শেষবারের মতো বাবাকে দেখতে চাই, দয়া করে মুম্বাই যেতে অনুমতি দিন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু ঋদ্ধিমা নন, তার সঙ্গে পরিবারের ৫ জনকে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ঋদ্ধিমা কাপুর সাহানি লেখেন, 'বাবা আমি তোমায় খুব ভালোবাসি, তোমার অভাব বোধ করবো প্রতিদিন।'

এদিকে ঋদ্ধিমার পক্ষে দিল্লি থেকে মুম্বাই ১৪শ' কিলোমিটার গাড়িতে আসা খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে সময় লেগে যাবে ১৮ ঘণ্টা। তাই ঋদ্ধিমা কাপুর স্পেশাল চার্টার্ড বিমানে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার অনুমতি চান, তবে সেই অনুমতি শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই দিতে পারেন। তাই ঋদ্ধিমাকে গাড়িতে আসার পরিকল্পনাই করতে হয়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা