বিনোদন

না ফেরার দেশে ঋষি কাপুর

বিনোদন ডেস্ক:

বলিউডের আকাশে এখন কাল মেঘের ছায়া। আবারো এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ। বুধবার (২৯ এপ্রিল) ইরফান খানের পর বৃহস্পতিবারই (৩০ এপ্রিল) চিরনিদ্রায় গেলেন ঋষি কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

অবস্থা সংকটজনক হওয়ায় বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ বলিউড অভিনেতাকে। ঋষির অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছিলেন তার ভাই রণধীর কাপুর।

দীর্ঘদিন ধরেই ৬৭ বছরের ঋষি ভুগছেন ক্যান্সারে। টানা এক বছর নিউ ইয়র্কে চিকিৎসা চলার পর ২০১৯-এ তিনি রোগমুক্ত হয়ে মুম্বাই ফেরেন। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। যদিও পারিবারিক সূত্রে জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা ছিল স্থিতিশীল।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বলিউড সহ গোটা ভারত। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, 'ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তাঁর প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।'

গত ফেব্রুয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। তড়িঘড়ি সেই সময় তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি নামি হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুম্বাই ফিরে আসার পরে তিনি আবার ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন সেখানকার একটি হাসপাতালে। তবে বেশিদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়নি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঋষি ২ এপ্রিলের পর থেকে টুইটারে নতুন কোনও পোস্ট করেননি। তবে তাঁর একাধিক পোস্ট বিতর্ক ছড়িয়ে ভাইরাল হয়েছে বহুবার। সমাজ-রাজনীতি সমস্ত কিছুতেই নিজের খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত ছিলেন।

একটু সুস্থ হওয়ার পরেই ফের কাজের দুনিয়ায় দেখা গেছে ঋষি কাপুরকে। দেখা গেছে নানা অনুষ্ঠানেও। হলিউডি রিমেক The Intern-এর শুট শুরুর কথা ছিল তাঁর। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যেত দীপিকা পাড়ুকোনকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা