বিনোদন

নিরবেই চিরনিদ্রায় শায়িত ইরফান খান

বিনোদন ডেস্ক:

করোনার প্রভাবে যখন সারা ভারত জুড়ে লকডাউন চলছিল, ঠিক তখনই নিরবেই চিরনিদ্রায় শায়িত হলেন বলিউড অভিনেতা ইরফান খান।

ভার্সোভার কবরস্থানে বুধবার বেলা তিনটায় দাপন করা হয় তাকে।

এই সময় উপস্থিত ছিলেন পরিবার, নিকট আত্মীয় ও কয়েকজন বন্ধু।

মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে বুধবার সকালে মারা যান এই অভিনেতা। বলিউডের এই সুপারস্টারের মৃত্যুতে এখন ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া, অজয় থেকে শুরু করে সব তারকা শোক জানিয়েছেন।

ইরফান খানের জন্ম ৭ই জানুয়ারি ১৯৬৭ সালে। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য পরিচিত।

বলিউড, হলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং একটি তেলুগু ও একটি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০টির অধিক দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন ইরফান।

২০১১ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা