বিনোদন

সত্যজিৎ রায়ের ‘বিমলা’ আর নেই

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (১৬ জুন) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭১ বছর।

১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু স্বাতীলেখার। সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ চরিত্রে অভিনয় করে আজও তার প্রশংসায় পঞ্চমুখ দর্শক। সেই থেকে সৌমিত্র ও স্বাতীলেখার জুটিকে পছন্দ করেন অনুরাগীরা। কিন্তু তারপর তাকে আর মঞ্চের বাইরে দেখা যায়নি।

দীর্ঘ ৩১ বছর পর ২০১৫ সালে সৌমিত্রর সঙ্গে পর্দায় ফেরেন স্বাতীলেখা। প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তাকে বড় পর্দায় দেখা যায়।

২০১৯ সালে সুদীপ চক্রবর্তী পরিচালিত ‘বরফ’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর আসন্ন ছবির তালিকায় রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’র পাশাপাশি শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বেলাশুরু’ সিনেমাও রয়েছে।

‘বেলা শেষে’-তে সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত দর্শকদের জন্য ফের ‘বেলাশুরু’-তে অভিনয় করেন তারা। যদিও সেই ছবি মু্ক্তির আগেই জুটি ভেঙে চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার গেলেন স্বাতীলেখা।

সিনেমার থেকেও বেশি বাংলা নাট্য জগৎ সমৃদ্ধ হয়েছে স্বাতীলেখার অভিনয়ে। শুরু হয়েছিল এলাহাবাদে, সেখান থেকে আসেন কলকাতায়। ১৯৭৮ সালে ‘নান্দীকার’ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল স্বাতীলেখা। সেখানেই রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে পরিচয় হয়েছিল। নাটকের মঞ্চই পরবর্তীকালে দুইজনকে কাছাকাছি নিয়ে এসেছিল। অভিনয়-নির্দেশনার পাশাপাশি একাধিক নাটকের ভাবানুবাদ করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। ‘অজ্ঞাতবাস’, ‘মাধবী’, ‘নাচনি’, ‘মাধবী’র মতো নাটকের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা