বিনোদন

উর্বশীর উন্মুক্ত শরীরের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : বলিউড ডিভা উর্বশী রাউটেলা। এই মডেল-অভিনেত্রীর কাদা মাখা উন্মুক্ত শরীরের ছবি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় উর্বশী। প্রায়ই তার বিভিন্ন ছবি ভক্তদের জন্য শেয়ার করেন। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, পুরো শরীরে কাদা মেখে বসে আছেন স্বল্প বসনা উর্বশী।

কিন্তু হঠাৎ কেন শরীরে কাদা মাখলেন তিনি? ভক্তদের মনের এই কৌতূহল ক্যাপশনেই খোলাসা করেছেন ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

মূলত, ‘মাড বাথ’ নিতেই এমনটা করেছেন উর্বশী। রানি ক্লিওপেট্রাও নাকি এটি করতেন। তবে উর্বশীর শরীরে কিন্তু সাধারণ কোনো কাদা ছিল না। সৌন্দর্য বাড়াতে ব্যালেরিক সৈকতের লাল কাদামাটি ব্যবহার করেছেন তিনি। রোমের ভালোবাসার দেবী আয়না হিসেবে এই মাটি ব্যবহার করতেন। শুধু তাই নয়, এই মাটিতে প্রচুর খনিজ উপাদানও রয়েছে। এর প্রলেপ লাগালে শরীরের ব্যথা কমে যায়, রক্ত সঞ্চালন ভালো হয়। ত্বকের সৌন্দর্য বাড়ে ও নরম হয় বলে দাবি করেছেন উর্বশী

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

উর্বশীর পরবর্তী সিনেমা ‘ব্ল্যাক রোজ’। ‘ইন্সপেক্টর অবিনাশ’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণদীপ হুদা। পাশাপাশি বিগ বাজেটের একটি তামিল সিনেমায় অভিনয় করছেন উর্বশী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা