বিনোদন

এভাবেই চলচ্চিত্রে তারা

বিনোদন ডেস্ক: ভিকটিম তানজিন তিশাআদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। বিচারকের স্থানে বসে আছেন বিচারক। তার সামনে দুইপাশে বসে বাদী-বিবাদীরা। আইনজীবীর কালো পোশাকে যুক্তিতর্কে রাফিয়াথ রশিদ মিথিলা! আরও একজন আছেন, তারিন জাহান। তিনি নারী পুলিশ।

এই দৃশ্যগুলো তানিম রহমান অংশুর পরিচালিত টিভি ফিচার ফিল্মের। নাম ‘সাহসিকা’। ১১ জুন থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে শুরু হয়েছে এর শুটিং। যা তৈরি হচ্ছে দীপ্ত টিভির জন্য।

তানিম রহমান অংশু জানান, এটা টিভি ফিচার ফিল্ম। যা টিভি দর্শকদের জন্য তৈরি হচ্ছে। বর্তমান সময়ে আলোচিত ঘটনা থেকেই ছবিটি নির্মাণ হচ্ছে।

গল্প প্রসঙ্গে দীপ্ত টিভি জানায়, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএইজড এই প্রেমে আঘাত লাগলো তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেলো, থেকে গেলো গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও এলো হুমকি।

আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারতো ফারিয়া। কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া ও ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চললো ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা আঘাত!

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। আর পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদ হয়েছেন আশীষ খন্দকার। এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। ‘সাহসিকা’র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

প্রযোজনা সংস্থা আলফা আইয়ের ব্যানারে নির্মিত হচ্ছে টিভি ফিচার ফিল্মটি। আগামী ঈদুল আজহায় দীপ্ত টিভিতে এটি প্রচার হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা