বিনোদন

ঢাকা উদ্যানে নওশাবার ফল উৎসব

বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজ করেন। তারই ধারাবাহিকতায় এবার মৌসুমী ফলের স্বাদ দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব করলেন এই অভিনেত্রী।

রোববার (১২ জুন) ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আম, লিচু খাওয়ান নওশাবা।

এ বিষয়ে নওশাবা বলেন, ‘বঞ্চিত শিশুরা সাধারণত মৌসুমী ফল খেতে পারে না। তারা যেন মৌসুমী ফল খেতে পায় তার জন্যই এই ফল উৎসব করা হয়েছে। শিশুদের নিয়ে আমি নিয়মিত কাজ করছি। এটা রেগুলার করতে যাই।’

ফল উৎসবে আসা সুবিধাবঞ্চিত শিশুরা সবাই ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে। এইসব শিশুরা সবাই তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থী। আর এসব সুবিধা বঞ্চিত শিশুদের মৌসুমী ফলের স্বাদ দিতে এই উৎসবের আয়োজন করে স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। ফল উৎসব ছাড়াও নওশাবা বাচ্চাদের সঙ্গে সাংস্কৃতিক ও খেলাধুলাতেও অংশ নেন।

কাজী নওশাবা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কসাই’। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। এছাড়াও তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।

সান নিউজ/জেআই/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা