সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম (৩৫) নামে ১ নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিহত ব্যক্তি, নীলফামারী জেলার জলঢাকা থানার বালা গ্রামে। বর্তমানে তিনি ঢাকা উদ্যানের ২ নম্বর রোডের একটি বাসায় থাকেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

নিহতের বোন নুরবানু জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করেন নিহত রবিউল। বুধবারে রাতে একটি মোবাইল ছিনতাই করার সময় তিনি ঐ ছিনতাইকারীকে তাড়া করেন। এই নিয়ে গতরাতে ঐ ছিনতাইকারী তার সাথে দেখা হলে বলে, বন্ধু কেমন আছো, তার পরে ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে প্রতারণা করে টাকা লুট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা