সংগৃহীত ছবি
জাতীয়

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভালবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

আরও পড়ুন: আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল বন্ধ

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বলেন, সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান নদীর পাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভালবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তল কভার উদ্ধার করে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: সাবেক এমপি সেলিম গ্রেফতার

এ সময় উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা