বিনোদন
অভিযোগ

পরীমনিকে ব্যবসায়ী নাসিরউদ্দিনের ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী পরীমনি অভিযোগ করেছেন, তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনায় বড় এক ব্যবসায়ীর নামও বলেছেন। এ নিয়ে রোববার (১৩ জুন) রাতে রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ অভিনেত্রী।

পরীমনি জানান, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসিরউদ্দিন নামে একজন তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি যদি মারা যাই, আপনারা বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে। আমাকে কেউ মেরে ফেললে আপনারা বিচার করবেন।

অভিনেত্রীর অভিযোগ, তিনি সাধারণ নারীর মতো দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কারও সাহায্য পাননি। তিনি বলেন, আমি ৪ দিন ধরে একদম সাধারণ মেয়ের মতো দ্বারে দ্বারে ঘুরতে ছিলাম। আমাকে কেউ সাহায্য করেনি। আমি পরীমণি হিসেবে যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তখনই আপনারা (সাংবাদিক) সবাই আসছেন।

তিনি বলেন, এমন ঘটনায় সাধারণ মেয়েরা প্রথমে থানায় যায়। আমিও থানায় গিয়েছি। আমি বারবার বলেছি, ঘটনাটা যদি নিজের সঙ্গে না ঘটে তাহলে কেউ বুঝবে না। ওইদিন পর্যন্ত কি তবে অপেক্ষা করবেন?

তিনি জানান, তার এক বন্ধু বুধবার রাত পৌনে ১১টার দিকে বাসায় আসেন। বাসা থেকে তাকে উত্তরার বোট ক্লাবে নেওয়া হয়। তার সঙ্গে এক যুবক ছিলেন, তিনি তার সঙ্গে সবসময় থাকেন এবং নাচ করেন। ক্লাবে যাওয়ার পর সেখানে জিমি ও ৫ জনের একটি গ্রুপ ছিল। নাসিরউদ্দিন ছিলেন তাদের মুরব্বি। তিনি বোর্ড ক্লাবের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

নাসিরউদ্দিনসহ উপস্থিত ৭/৮ জন তাকে নানাভাবে হেনস্তা করেন। জিমি এ সময় পাশে চলে যান। ওই ৫/৭ জন তাকে আটকে জোর করে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করেন। তার সঙ্গে থাকা নাচের ছেলেটিকে মারধর করা হয়। অশ্লীল গালি দেওয়া হয়। মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। নাসিরউদ্দিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা