বিনোদন

কাজ পাচ্ছেন না কাজল

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়ে গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। দাম্পত‌্য জীবনে দারুণ সময় পার করছেন তারা।

বিয়ের পর চিত্রনায়িকাদের কাজ কমে যায়—ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ কথা বহুদিন ধরে প্রচলিত! যদিও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা আক্কিনেনিসহ অনেক অভিনেত্রীর ক্ষেত্রে তা হয়নি। কিন্তু চলচ্চিত্রে কাজল আগরওয়ালের চাহিদা অনেকটা কমে গেছে। আর এজন‌্য নিজের পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। ভারতের সংবাদমাধ‌্যম টলিউড ডটনেট এসব তথ‌্য জানিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের পর পারিশ্রমিক কমানোর মতো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন কাজল। আরো বেশি কাজ পেতে নিজের পারিশ্রমিক কমিয়েছেন তিনি। আগে একটি সিনেমায় যা পারিশ্রমিক নিতেন এখন তার অর্ধেক নেবেন এই অভিনেত্রী।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোসাগালু’। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৯ মার্চ মুক্তি পায়। তার অভিনীত তামিল ভাষার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আচার্য’, ‘পারভীন সাতাড়ু’, তামিল ভাষার ‘গোস্টি’, ‘ইন্ডিয়ান-২’, ‘প‌্যারিস প‌্যারিস’ সিনেমা। কিন্তু করোনার কারণে এখন সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা