বিনোদন

নতুন রূপে বাঁধন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রথমবারের মতো কাজ করেছেন ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত।

সেখানেই কেন্দ্রীয় নারী চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। এটি অনলাইনে মুক্তির অপেক্ষায় আছে।

সম্প্রতি এই সিরিজে বাঁধনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, বাঁধনের কাজ নিয়ে গর্ব হয় তার।

সোমবার ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিংয়ের সময় তোলা একটি ছবিও শেয়ার করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ।

কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। সিরিজটি ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। আরও আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেক তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা