বিনোদন

 আমাকে ‘পতিতা’ বলা হয়েছিলো : মল্লিকা

বিনোদন ডেস্ক: সময় পরিবর্তন হয়েছে। মানুষের মানসিকতাও। কিন্তু যে সময়ে পরিচালক অনুরাগ বসু ‘মার্ডার’ ছবি বানিয়েছিলেন, তখনও দর্শক ঘনিষ্ঠ দৃশ্যে ততটা অভ্যস্ত ছিলেন না। আর তাই মল্লিকা শেরাওয়াতকে ‘পতিতা নারী’ তকমাও দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাগুলো জানালেন এ অভিনেত্রী।

২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার পরের বছর অনুরাগ বসুর ‘মার্ডার’-এ অভিনয় করার পর থেকেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। তার অন্যতম কারণ, ঘনিষ্ঠ দৃশ্য। একবিংশ শতাব্দীর শুরুর থেকে যে ধরনের দৃশ্যে মানুষ অভ্যস্ত নন, সে দৃশ্যই দেখিয়েছিলেন পরিচালক।

কিন্তু সে সময়ের কথা উঠলেই মল্লিকার মনে পড়ে, তাকে নৈতিকতার দোহাই দিয়ে মানসিক ভাবে হত্যা করা হয়েছিল তখন। শুধু তাই নয়, অভিনেত্রী জানালেন, সেই দৃশ্যগুলিতে অভিনয় করে সমাজের চোখে তিনি ‘পতিতা নারী’ হিসেবে পরিচয় পেয়েছিলেন। অথচ এখন সেই দৃশ্যগুলি খুবই স্বাভাবিক সকলের কাছে।

মল্লিকা বললেন, ‘‘আমার এখনও মনে হয়, ১৯৫০ বা ’৬০-এর দশকের নায়িকারা অনেক ভাল সুযোগ পেয়েছেন। যা চরিত্র পেতেন, তাতে অভিনয় করার জায়গা ছিল। কিন্তু এখন সেটা হয় না।’’ আর তাই তিনিও এত বছর অপেক্ষা করেছেন ভাল কাজ পাওয়ার জন্য। সে রকম উপযুক্ত সুযোগ না এলে কাজ করতে রাজি হননি।

ওটিটির হাত ধরে পর্দায় ফিরছেন বলিউডের বহু অভিনেত্রী ও অভিনেতা। তাদেরই এক জন মল্লিকা শেরাওয়াত। অভিনেতা ও পরিচালক রজত কপূরের সাম্প্রতিকতম ছবিতে অভিনয় করেছেন মল্লিকা। কেবল কানাডা এবং আমেরিকায় মুক্তি পেয়েছে সে ছবি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা