বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মল্লিকার কষ্টের স্মৃতি

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে বলিউডে মুক্তি পায় অনুরাগ বসুর সিনেমা মার্ডার। সিনেমায় মল্লিকা শেরওয়াত ও ইমরান হাশমির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। হাশমিকে ‘লেডি কিলার’ হিসেবে বলা হলেও মল্লিকা শেরওয়াতকে সবাই গালি দিতে শুরু করে।

সময় পাল্টেছে। তখনকার দর্শকরা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এখনকার মতো মানসিকতা পোষণ করতেন না। এখন অনেকেই বিষয়টার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। ২০০৩ সালে খোয়াইশ সিনেমাতে অভিনয় করলেও ২০০৪ সালে মার্ডার সিনেমায় কাজ করে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মল্লিকা। এর একমাত্র কারণ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা।

স্মৃতিচারণ করে মল্লিকা বলেন, ‘নৈতিকতার দোহাই দিয়ে মানসিক ভাবে হত্যা করা হয়েছিল আমাকে। পরিণতদের জীবনে দৃশ্যগুলো খুব স্বাভাবিক হলেও সমাজের চোখে আমি খারাপ হয়ে গেলাম।’

মল্লিকা আরও বলেন, ‘১৯৫০ বা ৬০-এর দশকের নায়িকারা অনেক ভাল সুযোগ পেয়েছেন। যা চরিত্র পেতেন, তাতে অভিনয় করার জায়গা ছিল। কিন্তু এখন সেটা হয় না।’

অনেক বছর তিনি অপেক্ষা করেছেন ভাল কাজ পাওয়ার জন্য। কিন্তু উপযুক্ত সুযোগ আসেনি, তাই দূরেও ছিলেন কাজ থেকে।

ওটিটির হাত ধরে সম্প্রতি আবার পর্দায় ফিরছেন মল্লিকা। অভিনেতা ও পরিচালক রজত কাপুরের সিনেমায় ফিরছেন তিনি। কানাডা এবং আমেরিকায় মুক্তি পেয়েছে সেই সিনেমা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা