বিনোদন

চুরি করেছেন তৃণা সাহা!

বিনোদন ডেস্ক: এবার জনপ্রিয় টালিউড অভিনেত্রী তৃণা সাহার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। এক নেটাগরিকের দাবি, চুরি করেছেন তৃণা সাহা। প্রমাণ হিসেবে ফেসবুকে দু’টি ছবিও পোস্ট করেছেন তিনি।

তৃণার বিরুদ্ধে সেই নেটাগরিকের অভিযোগ, নেটমাধ্যমে ছবির সঙ্গে যে লেখা দেওয়া হয়, সেই মন্তব্য চুরি করেছেন অভিনেত্রী। তার ছবির উপরের লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ছবির উপরের লেখা প্রায় মিলে গিয়েছে।

তবে তৃণার ছবির উপরের লেখায় বাড়তি দু’টি শব্দ রয়েছে। তাই নেটাগরিকদের একাংশের মত, তৃণা চুরি করেননি। তারা জানালেন, বর্তমানে ‘গুগল’ থেকে লেখা নিয়ে সবাই নিজের ছবির সঙ্গে জুড়ে দেয়। সেটা কোনও অপরাধ নয়।

মন্তব্য বিভাগে সিংহভাগ নেটাগরিকই তৃণার পক্ষে মন্তব্য করেছেন।

কেউ বলেছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার দোষ কী’? আবার কেউ বলেছেন, ‘এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি। কত জন কবির নাম উল্লেখ করেন’? কারওর কারওর মতে, ছবির উপরের লেখায় রচনাস্বত্ব আইন নেই। একজন লিখেছেন, ‘আসলে দুজনেই গুগল থেকে টুকেছেন’।

আগেও তৃণা বহু বার সমালোচনায় জড়িয়েছেন। কখনও ‘খড়কুটো' ধারাবাহিকে লাভ জিহাদ প্রসঙ্গ টেনে এনে তাকে কটাক্ষ করা হয়েছে। আবার কখনও সমস্ত ধারাবাহিকেই তার স্বামীর পেশা বৈজ্ঞানিক হিসাবে দেখানোর জন্যও তাকে নিয়ে সমালোচনা শিকার হতে হয়েছে।

কিন্তু কটাক্ষের শিকার হয়েও তৃণা সে সব তোয়াক্কা করেন না। তাঁর অভিনয় ক্ষমতা দিয়েই সব কটূক্তির জবাব দিতে চান তিনি। সে ভাবেই দর্শকের ভালবাসা অর্জন করেছেন অভিনেত্রী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা