বিনোদন

জয়া আহসানের গোপন কথা

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার প্রাণিপ্রেম সবারই জানা। বাসায় বিড়াল-কুকুর লালন-পালন করেন। যে কোনো প্রাণীর প্রতি তার আলাদা দরদ কাজ করে।

বিভিন্ন সময়ে এর প্রমাণ পাওয়া গেছে তার কাছ থেকে। করোনাকালে লকডাউনে রাজধানীর বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরকে খাওয়াতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

সম্প্রতি লালমনিরহাটের আদিতমারীতে একটি কুকুরকে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটি শেয়ার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান। পোস্টে তিনি লিখেছেন— এই ভিডিওটি দেখে আমার ভাষা হারিয়ে গেছে। আমরা কি মানুষ! এ আমাদের আচরণ! একটা নিরীহ প্রাণীর ওপর এত চরম নিষ্ঠুরতা করতে আমাদের এতটুকু বুক কাঁপল না?

এই সেদিনও দেখেছি— একটা মা মেছো বাঘকে তার চোখ না ফোটা তিনটি শিশুর সঙ্গে কিছু মানুষ উল্লাসের সঙ্গে পিটিয়ে মারছে। যেন একটা প্রতিযোগিতায় নেমেছে সবাই, কে কত নিষ্ঠুর হতে পারে।

এই ভিডিওর কুকুরটি লালমনিরহাটের আদিতমারীর। সবার বড় আদরের কুকুর। একটা কসাইয়ের দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সে। কেন দাঁড়িয়ে ছিল, তারই শাস্তি হিসেবে ছুরি দিয়ে ওকে এ ফোঁড়–ওফোঁড় করে দেওয়া হয়েছে।

অতিনিষ্ঠুর এ ঘটনাটি চোখে পড়ার পর এলাকাবাসী ওর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। ঢাকায় প্রাণীকল্যাণ আর অধিকার নিয়ে কাজ করেন রুখসাথ হক আপা আমাকে বিষয়টি জানান, আমরা ঠিক করি উন্নত চিকিৎসার জন্য কুকুরটিকে ঢাকায় নিয়ে আসব। আনার আগেই জানতে পারি চিকিৎসা পেয়ে এখন সে আরোগ্যের পথে। আশা করি, ও দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

যে কসাই কুকুরটিকে নিষ্ঠুরভাবে ছুরিকাহত করেছিল, আদিতমারী পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তবে চমকপ্রদ একটা খবর পেলাম গতকাল। ঘটনাটি আরও নজরে এসেছিল পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিশান মির্জার। অসহায় প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতায় তিনি উৎকণ্ঠিত হয়ে ওঠেন। এর পর ২০ মে সেই কসাইকে খুঁজে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর আওতায় সোপর্দ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আটক আছেন। এমন মানবিক একটি উদাহরণ আমাদের দারুণ উৎসাহিত করেছে। ধন্যবাদ, জিশান মির্জা। ধন্যবাদ, আদিতমারি পুলিশ।

এমন শাস্তি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জয়া আরও লেখেন— আমরা প্রত্যাশা করব এটি যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে না থাকে। আমরা প্রশাসন, বন বিভাগ এবং দেশের বিভিন্ন থানার প্রতি আহ্বান জানাই, তারা যেন প্রাণীদের প্রতি সদয় হোন এবং প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর যথাযথভাবে প্রয়োগ করেন।

প্রাণিজগতের নিরাপদ বাসস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে এই অভিনেত্রী লেখেন— পুরো প্রকৃতি আর প্রাণিজগৎ নিয়েই আমরা মানুষ। সবাইকে নিয়ে পৃথিবীকে আমরা আনন্দময় কে তুলি। আমরা আরেকটু মানবিক হই, প্রাণবিক হই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো দলের নয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী...

মজুতদারির বিরুদ্ধে হুঁশিয়ারি আইনমন্ত্রীর

বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আ...

নারী সহকর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক 

সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাড়ি থেকে আব্দুল মান্নান নামে এক যুবদল...

আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘাতের আশঙ্কায় পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ...

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির ২ বছরের সাজা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা