বিনোদন

রেড কার্পেটে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া চোখ ধাঁধানো লুকে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর মঞ্চে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
রোববার (২৩ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ‌্যাঞ্জেলেসে বসেছিল এবারের আসর। আর এ সময় স্বামী পপ গায়ক নিক জোনাসও তার সঙ্গে ছিলেন।

এ পুরস্কারের মঞ্চে উপস্থাপিকা হিসেবে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। নিজের আউটফিটের ছবি সোশ‌্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘ডলস অ্যান্ড গাবানা’-এর পোশাকের কালেকশনের সঙ্গে বুলগেরি জুয়েলারিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

একটি ছবিতে এই তারকা দম্পতি একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। সবুজ প্যান্টের সঙ্গে জ্যাকেট এবং শার্টে ধরা দিয়েছেন নিক। তরকা দম্পতির রেড কার্পেটের একাধিক ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় এখন ভাইরাল।

কিছুদিন আগে শুটিং সেটে বাইক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিক জোনাস। বাইক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। এক বিবৃতিতে নিক জানান, নিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে। তবে গত ১৭ মে শুটিংয়ে ফেরেন নিক। আপাতত তিনি সুস্থ আছেন।

‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে হাজির হয়েছিলেন তার দুই ভাই কেভিন ও জো। এ অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লাভ মি’ গানের সঙ্গে। তাদের পারফরম‌্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা