বিনোদন

সানি লিওন ৪০- এ

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন সানি লিওন। ১৩ মে তার জন্মদিন। ৪০-এ পা রাখলেন এই অভিনেত্রী।

সানির বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তিনিও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে ইংরেজি অক্ষরে ‘থ্যাংক ইউ’ লেখা রয়েছে। পাশাপাশি করোনা মহামারির এই সময়ে সচেতনতা তৈরিতে এতে মাস্ক ও হ্যান্ডস গ্লাভসযুক্ত করা হয়েছে।

পোস্টটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘অসাধারণভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি প্রার্থনা করছি সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। মাস্ক পরুন। দয়াকরে ভালোবাসা ছড়িয়ে দিন, ঘৃণা ছড়াবেন না। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।’

দেবাং ঢোলাকিয়ার ‘বুলেটস’ ওয়েব সিরিজে সর্বশেষ অভিনয় করেছেন সানি। এতে আরো অভিনয় করেন কারিশমা তান্না। সাইকোলজিক্যাল থ্রিলার একটি সিনেমায় দেখা যাবে সানিকে। এছাড়া তিনি ‘অনামিকা’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। বর্তমানে ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের পরের সিজনের শুটিং করছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন সানি। তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন তারা। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার।

এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা