বিনোদন

বিয়ে বন্ধ করে মানুষের পাশে তিনি

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্কর। গত মাসেই বাগদান সেরেছেন তিনি। ঠিক ছিল আগামী জুনে বিয়ে হবে তাদের।

কিন্তু ভয়াবহ কোভিড পরিস্থিতির কারণে বিয়ে বন্ধু করে মানুষের পাশে দাঁড়ালেন ‘সসুরাল সিমার কা’ খ্যাত এই অভিনেত্রী।

বৈশালী বলেন—‘এই অবস্থায় দাঁড়িয়ে সেলিব্রেশনের কোনো ইচ্ছা নেই। আমার দেশের মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় কীভাবে বিয়ে করব?’

আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি। তার ভাষায়—‘প্রতিদিনই দেখছি আমার কাছের মানুষ মারা যাচ্ছেন। এই অবস্থায় তাদের পাশে না থেকে ভারতের বাইরে চলে যাওয়াটা একেবারেই উচিত হবে না বলে মনে করছি।’

বিয়ের পর উগাণ্ডায় শিফট করার কথা ছিল বৈশালীর। তার হবু স্বামী অভিনন্দন সিং পেশায় ডাক্তার। বিয়ের প্ল্যান বাতিল করলেও এই মুহূর্তে ইন্দোরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ফুটপাতবাসীদের মুখে খাবার তুলে দিচ্ছে এই সংস্থাটি। প্রয়োজনে রক্ত, প্লাজমা, ওষুধেরও ব্যবস্থা করছে।

এই কঠিন সময়ে নিজের আনন্দের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৈশালী।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা