বিনোদন

এবার শিকার স্বরা

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং আল-আকসা মসজিদে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ।

মঙ্গলবার (১১ মে) ফিলিস্তিনি প্রতিবাদকারী এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা এ সংঘর্ষের ভয়াবহতা বাড়িয়েছে বহুগুণে। এদিন গাজায় ফের বিমান হামলা চালায় ইসরায়েল।

এ ঘটনায় বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে করা হয়েছে অসংখ্য পোস্ট। বেশিরভাগ মানুষই ইসরায়েলি হামলার বিরোধিতা করেছেন। এই প্রতিবাদে শামিল হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও। সে কারণে তাকে নিয়ে অনলাইনে ট্রল করেছেন বিপুল সংখ্যক ভারতীয়।

টুইটারে স্বরা লেখেন, ‘ইসরায়েল একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র। ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’ পোস্টে তিনি ফ্রিপ্যালেস্টাইন (FreePalestine) হ্যাশট্যাগও ব্যবহার করেন।

স্বরা মনে করেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, সাম্রাজ্যবাদ এবং বিদ্বেষের কারণে এই হামলা। তাই সবারই এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। এছাড়া, ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান একাধিক ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।

তবে, কিছু ভারতীয় নাগরিকের মনঃপুত হয়নি স্বরার এই অবস্থান। স্বরার পোস্টের কমেন্টবক্সে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন তারা। শেয়ার করা হয়েছে একাধিক মিমও। একজন লেখেন, ‘স্বরা বিতর্ক উসকে দিতে চান এবং স্রোতের বিপরীতে থাকতে পছন্দ করেন।’

একাধিক ভুয়া পেজ থেকেও স্বরাকে নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট করা হয়েছে।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা