বিনোদন

মোদী ভূমিকায় ক্ষুদ্ধ-অনুপম খের

বিনোদন ডেস্ক : বরবারই মোদী সরকারের প্রসংশক হিসাবে পরিচিত অনুপম খের। সেই অনুপম খেরের কণ্ঠে এবার উল্টো সুর! যে সুরে ঝাঁঝালো আওয়াজে ভারতের চলমান করোনা নিয়ন্ত্রণে মোদী সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তিনি। ভারতের দেশটির এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘মানুষের ক্ষোভ দেখানোটাই স্বাভাবিক, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, ওরাই দায়ী এই দুর্ভোগের জন্য।’

এখানেই থেমে থাকেননি অনুপম খের। তিনি আরও বলেন, ‘সরকারের এটা জানা খুব জরুরি যে জীবনে ভাবমূর্তি তৈরির চেয়েও অনেক জরুরি বিষয় রয়েছে।’ অনুপমের মোদী সরকার বিরোধী এই বিস্ফোরক মন্তব্য ঘিরেই এখন তোলপাড় শুরু হয়েছে দেশটির সোশ্যাল মিডিয়ায়।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে সকলেই। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশের ২ কোটি ৩৩ লক্ষ মানুষ করোনার গ্রাসে পড়েছেন, সুস্থ হয়েছেন ১ কোটি ৯৪ লক্ষ। এই অতিমারী কেড়ে নিয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ভারতীয় প্রাণ। দেশের বেশিরভাগ অংশের জারি রয়েছে আংশিক বা সম্পূর্ণ লকডাউন। স্বাভাবিকভাবেই বিপাকে দেশবাসী।

করোনা মোকাবিলায় দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বহু বলিউড তারকাই, পিছিয়ে নেই অনুপম খেরও। ‘প্রোজেক্ট হিল ইন্ডিয়ার মাধ্যমে করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ,পথ্য ও খাবার পৌঁছে দিচ্ছেন অনুপম খের। এমনকি এক মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে লাইফ সাপোর্টের প্রয়োজনীয় সরঞ্জামও দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন অভিনেতা।

সান নিউজ/ এইচ এস/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা