বিনোদন

মারা গেলেন ‘টম অ্যান্ড জেরি’র অস্কারজয়ী পরিচালক জিন ডেইচ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অস্কারজয়ী ইলাস্ট্রেটর ও লিজেন্ডারি কার্টুন চরিত্র সিরিজ ‘টম অ্যান্ড জেরি’র অন্যতম পরিচালক জিন ডেইচ মারা গেছেন। জিন ডেইচ শুধু ‘টম অ্যান্ড জেরি’র পরিচালক নয়, ‘পপাই দ্য সেইলর’ নামের কার্টুন সিরিজেরও পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবরটি টুইটারে প্রকাশ করেন ওই সিরিজের প্রকাশক পেট্র হিমেল।

কর্মজীবনের শুরুতে নর্থ আমেরিকান এভিয়েশনে নকশাকার হিসেবে কাজ করা জিন পাইলটের ট্রেনিংপ্রাপ্ত ছিলেন। তবে ১৯৪৪ সালে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে ইস্তফা দিতে হয়।

আর এতেই শিল্প দুনিয়ায় তার প্রবেশ ঘটে। ১৯৫৮ সালে ‘সিডনি’স ফ্যামিলি ট্রি’ চলচ্চিত্রের জন্য অস্কারের জন্য মনোনীত হন জিন ডেইচ।

‘মানরো’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন জিন। সেটি ১৯৬০ সালে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। ১৯৬৪ সালে একই ক্যাটাগরিতে ‘নাডনিক’ ও ‘হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পান তিনি।

কর্মজীবনে জন ডেইচ টেরিটুনস, আন্ডার ২০ সেঞ্চুরি ফক্সের শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছিলেন। তার হাতেই তৈরি হয় সিডনি এলিফ্যান্ট, গ্যাস্টন লে ক্রাইওন, ক্লিন্ট ক্লোবার এবং টেরেবল থম্পসনের মতো চরিত্র।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজটি আটজন পরিচালনা করেছিলেন। এতে ১৯৬১-৬২ মৌসুমে যুক্ত হন জিন। তার মৃত্যুর আগে বাকি সাত পরিচালক মারা গেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা