বিনোদন

কিসের নেশা তাঁর!

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী মার্গো রবি। অস্ট্রেলিয়ায় বসে অভ্যাসটা খুব একটা ছিল না। লন্ডনে গিয়েই একেবারে ঘোরের মধ্যে পড়ে গেলেন। হলিউড অভিনেত্রী মার্গো রবির অভ্যাসে যুক্ত হলো ‘চা’।

শুধু অভ্যাস নয়, একেবারে নেশা যাকে বলে! রবি বলেন, ‘সারা দিনে আমাকে চায়ের পেয়ালায় চুমুক দিতেই হবে। যখন থেকে যুক্তরাজ্যে থাকা শুরু করেছিলাম, তখন থেকেই এ অভ্যাস নিত্যসঙ্গী।’

মার্গো রবি এখন অবশ্য থাকছেন যুক্তরাষ্ট্রে। প্রতিদিনের খাবার সঙ্গী কী? রবি জানান, ‘সকালে পরিজ থাকে। আর ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু খাবার খাই। দুপুরের খাবারে সাধারণত চিকেন সালাদ থাকে। আর রাতে থাকে আলুর সঙ্গে টুনা মাছ।’

খাওয়াদাওয়ায় তারকাদের থাকে বেশ রাখঢাক। মার্গো রবি এ ব্যাপারে ব্যতিক্রম। ভোজনরসিকই বলা চলে তাঁকে! বিফ বার্গার আর বিয়ারের তিনি দারুণ ভক্ত।

রবি যুক্তরাজ্যের একটি স্বাস্থ্যসংক্রান্ত সাময়িকীকে তাঁর এই খাবারদাবারের কথা শেয়ার করেন। তিনি জানান, লন্ডনে থাকার সময় মেক্সিকান একটি রেস্টুরেন্ট ছিল তাঁর অসম্ভব পছন্দের। শুধু তা–ই নয়, তিনি যে ভোজনরসিক, সে কথাও অকপটে বললেন ওই সাময়িকীকে।

রবি বলেন, ‘খাওয়াদাওয়া আমার জন্য বিশাল একটা ব্যাপার। বার্গার! পছন্দের শীর্ষে আমার, আর চাই ফ্রেঞ্চ ফ্রাই। সঙ্গে যদি একটু বিয়ার থাকে, মন্দ নয়। যুক্তরাষ্ট্রে আমার সেরা খাবার আমেরিকান চেইন উমামি বার্গারের ডাবল ট্রুফল বার্গার।’

ভোজনরসিক হলেও অভিনয়ে দারুণ মনোযোগ এই অভিনেত্রীর। কাজের প্রসঙ্গে এলে ভোজনবিলাসকে পাশে রেখে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন।

হলিউডে অভিজ্ঞতা খুব একটা হয়নি। এরই মধ্যে মার্টিন স্করসেসি ও কুয়েন্টিন ট্যারান্টিনোর সঙ্গে কাজ করেছেন। ট্যারান্টিনোর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে মার্গো রবি বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি ভেবেই রোমাঞ্চিত ছিলাম।

তিনি সর্বকালের সেরা পরিচালকদের একজন। আমি তাঁকে চিঠি লিখেছিলাম এভাবে যে আপনার যেকোনো একটি ছবিতে আমি থাকতে চাই।’

আর সে সুযোগ চলে এল ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায়। এ ছবিতে রবির সহশিল্পী বাঘা বাঘা তারকা। আল পাচিনো, ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডাকোটা ফ্যানিং—কে ছিলেন না এ ছবিতে!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা