বিনোদন

রমজানের শুভেচ্ছা জানলেন বলিউডের ৪ নায়িকা

বিনোদন ডেস্ক: পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সারা বিশ্বের মুসলিমদের বিশেষ মাসের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অনেক তারকা।

বুধবার (১৪ এপ্রিল) সামাজিক মাধ্যমে পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন বলিউডের অভিনেত্রী সারা আলী খান, হিনা খান, গওহর খান এবং হুমা কুরেশি।

সারা আলী খান ইনস্টাগ্রাম স্টোরিতে কাশ্মিরের গুলমার্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে হিনা খান হলুদ সালওয়ার কামিজ পরা হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা।’

হিনা খান
আরেক অভিনেত্রী হুমা কুরেশি কালচে-গোলাপি লেহেঙ্গা পরা ছবি প্রকাশ করেন। সম্প্রতি জ্যাক স্নাইডার পরিচালিত নেটফ্লিক্সের সিনেমা আর্মি অব দ্য ডেডের ট্রেইলারে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে নায়িকা ছবিটির ক্যাপশনে লেখেন, ‘চাঁদ মোবারক এবং রমজান মোবারক। এক মাস রোজা পালনের মাধ্যমে ক্ষমা, মহত্ত্ব ও উদার হয়ে উঠি।’

হুমা কুরেশি
এছাড়া অভিনেত্রী গওহর খান ইনস্টাগ্রামে ভক্তদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লেখেন, ‘রমজান সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক, আমিন। মানুষকে বিচার করা থেকে বিরত থেকে ইবাদতে আমরা মনযোগ দিই। বিশ্বের সব মানুষকে আল্লাহ মহামারি থেকে মুক্তি দিন। এই রমজানে ক্ষুধার্ত পাক খাবার, নির্যাতিত মানুষ পাক স্বাধীনতা, শুভবুদ্ধির উদয় হোক।’

গওহর খান
উল্লেখ্য, হুমা কুরেশিকে সর্বশেষ জি-ফাইভ প্রযোজিত সিনেমা ‘ঘুমকেতু’তে দেখা যায়। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’, তামিললের ‘বালিমাই’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটোম’-এ অভিনয় করেছেন। অন্যদিকে শিগগিরই ‘বেদার্দ’ নামে মিউজিক ভিডিও শীঘ্রই দেখা যাবে হিনা খানকে। সারা আলি খানকে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘কুলি নম্বর ওয়ান’-এ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা