বিনোদন

পানির নিচে উষ্ণতা চড়াচ্ছেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। অবকাশ যাপনের জন্য মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই প্রেমিক যুগল। পাঁচতারা হোটেলে রাত্রিযাপন থেকে শুরু করে স্কুবা ডাইভিং—বাদ দেননি কিছুই। শুধু তাই নয়, পানির নিচে ফটোশুটও করেছেন তারা।

ঐন্দ্রিলা তার ইনস্টাগ্রামে সেই ফটোশুটের ছবি পোস্ট করেছেন। তাতে বিকিনি আর জ্যাকেটে আবেদনময়ীরূপে ক্যামেরায় ধরা দিয়েছেন ঐন্দ্রিলা। আর অঙ্কুশের জিম করা বডি তাতে উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। অন্তর্জালে ছবি দারুণ প্রশংসা কুড়াচ্ছে। তবে নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে। যদিও এসব মন্তব্য নিয়ে মোটেও চিন্তিত নন এই যুগল।

‘ম্যাজিক’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। সম্প্রতি এ সিনেমা মুক্তি পায়। সিনেমাটির সাফল্যের পরই ছুটি কাটাতে মালদ্বীপ যান তারা। কিন্তু বেরসিক করোনা তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। কোনো উপসর্গ না থাকলেও করোনায় আক্রান্ত হন ঐন্দ্রিলা। তারপর বেশ কিছু দিন আইসোলেশনে ছিলেন। এরপর সদ্য কলকাতায় ফিরেছেন তারা।

দীর্ঘ ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। তবে গত জানুয়ারির শেষের দিকে অঙ্কুশ হাজরা বলেন—আগামী ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। এখন শুধু বিয়ের দিনটি চূড়ান্ত করার অপেক্ষা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা