বিনোদন

নিঃসঙ্গ ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কোভিড-১৯ পজিটিভ হয়ে বর্তমানে কোয়ারেন্টাইলে এই অভিনেত্রী। নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন তিনি।

বুধবার (১৪ এপ্রিল) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। এতে কালো রঙের একটি ঢিলেঢালা হুডিতে তাকে দেখা গেছে। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘নিজেই এখন নিজের সঙ্গী।’

গত ৬ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান ক্যাটরিনা। ইনস্টাগ্রামে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছে থেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শে সকল নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন সকলকে বলব, দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার ‘সূর্যবংশী’। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে দেখা যাবে তাকে।

পাশাপাশি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত হচ্ছে ক্যাটরিনা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট...

ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাই আটক, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত এবং ত...

বালিয়াডাঙ্গীতে একতা মানবাধিকার পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবাধিকার সুরক্ষা,...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি!

এক নজরে: ঘটনা: বাহরাইনে অবস্থিত মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা