বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কবরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তবে এখন পর্যন্ত মোটামুটি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, ‘কিছুদিন ধরেই ম্যাডাম অসুস্থবোধ করছিলেন। পাঁচদিন আগে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তিনদিন আগে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

চিকিৎসকের বরাত দিয়ে নূর উদ্দিন আরও বলেন, ডাক্তার জানিয়েছেন, এখন তিনি স্বাভাবিক আছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। গতকাল শারীরিক অবস্থা একটু খারাপ ছিল। তবে আজ (বুধবার) ভালোর দিকে আছেন। ডাক্তাররা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন তাকে।

নূর উদ্দিন নিজেও কবরীর পাশে থেকে সেবা করছেন।

কিছুদিন আগে ‘এই তুমি সেই তুমি’ নামে সরকারি অনুদানের একটি সিনেমার কাজ শেষ করেছেন কবরী। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। নতুন আরেকটি সিনেমা নির্মাণেরও পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। কিন্তু এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর বিনোদন জগতের অনেক তারকাও সংক্রমিত হয়েছেন। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত, নির্মাতা গাজী রাকায়েত ও চয়নিকা চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমি প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা