বিনোদন

করোনায় আক্রান্ত ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডেও জাঁকিয়ে বসছে এই ভাইরাসের প্রকোপ। একের পর এক আক্রান্ত হচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা।

রোববার (৪ এপ্রিল) অক্ষয় এবং গোবিন্দের পর সোমবার (৫ এপ্রিল) অনুরাগীদের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শোনা গেল, মারণ ভাইরাস থাবা বসিয়েছে অভিনেতার ‘গার্লফ্রেন্ড’ ক্যাটরিনা কাইফের শরীরেও। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই বলিউড ডিভা।

ভিকি ও ক্যাটরিনার ডেটিংয়ের খবর এখন আর অজানা নেই কারও। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক মেনে না নিলেও বি-টাউনে কান পাতলেই শোনা যায়, তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালই জমে উঠেছে। তাই ভিকি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই অনুরাগীদের উদ্বেগ দ্বিগুণ হয়েছিল ক্যাটকে নিয়ে। সেই আশঙ্কা সত্যি করেই এদিন সংবাদ সংস্থা এএনআই জানাল, করোনা ভাইরাসে আক্রান্ত এই অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা