বিনোদন

এবার বেলি ড্যান্স শিখছেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : বেলি ড্যান্স শিখবেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মুম্বাইয়ে আংশিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আবারো ঘরবন্দি অভিনয়শিল্পীরা। তবে ঘরে বসে সময় নষ্ট করতে চান না রাখি। এই সময়ে কত্থক ও বেলি ড্যান্স শিখবেন তিনি।

মঙ্গলবার (৬ এপ্রিল) জিম থেকে বের হওয়ার পর ফটো সাংবাদিকদের মুখোমুখি হন রাখি। লকডাউনে কী করবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি চুপ করে ঘরে বসে থাকার মানুষ নই। কত্থক ও বেলি ড্যান্স শিখব।’ এরপর স্বভাবসুলভ মজার ছলে বলেন, ‘এমন নাচ নাচব যে বিল্ডিং কেঁপে উঠবে। নাচের তালে বিল্ডিংয়ের করোনা রোগীরা ভালো হয়ে যাবে।’

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরে ছিলেন রাখি। বিজয়ীর ট্রফি হাতে না তুলতে পারলেও পুরোটা সময়ই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন বলিউডের ‘ড্রামা কুইন’।

এদিকে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ভিকি ও রাখি একই জিমে শরীরচর্চা করেন। এই অভিনেতার করোনার খবরে রাখি বলেন, ‘আপনি আমার খুবই ভালো বন্ধু। জিমে আপনাকে খুব মিস করছি। এত ভালো জিম করেন, শারীরিক গড়ন এত চমৎকার এবং পায়ের ব্যয়ামও খুব সুন্দরভাবে করেন। কিন্তু দেখুন আজ আমি জিমে কিন্তু আপনি নেই। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা