বিনোদন

বিয়ের এক মাসেই অন্তঃসত্ত্বা দিয়া 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। বিয়ের এক মাস পার না হতেই মা হওয়ার সুখবর দিলেন এই নায়িকা। বৃহস্পতিবার (১ এপ্রিল) মালদ্বীপ থেকে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে দিয়া লিখেছেন, এটা আর্শীবাদের মতো। জীবনের জন্ম। যে জীবন নতুন আর এক জীবনের শুরু। সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি। আর এক আশা। আমার গর্ভে সব স্বপ্নের জন্ম!

গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। দিয়া-বৈভব দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর সবকিছু গুছিয়ে মধুচন্দ্রিমায় মালদ্বীপে গেছেন এই জুটি। হানিমুনে বৈভবের আগের পক্ষের মেয়ে সামায়রাও তাদের সঙ্গে রয়েছে। সেখান থেকে নানারকম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিয়া। আর এবার সেই মালদ্বীপের সৈকত থেকেই মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হয়ে বলিউডে পা রেখেছিলেন দিয়া। অভিনয় দিয়ে কেড়েছিলেন দর্শকের নজর। তবে জ্বলে উঠতে পারেননি যেভাবে প্রত্যাশা করা হয়েছিল। শুরুতে সাড়া ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ফ্যাকাশে হয়ে পড়েছিলেন তিনি। অভিনয়ে হয়ে পড়েন অনিয়মিত।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্যবসায়িক অংশীদার সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। পাঁচ বছরের মাথায় ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন দিয়া ও সাহিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা