বিনোদন

অমিতাভের চোখে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটও করেছেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) অমিতাভের চোখের অস্ত্রোপচার হয়েছে। তবে এখনো এই ব্যাপারে তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে নিজেই টুইট করে অস্ত্রোপচারের আভাস দিয়েছিলেন অমিতাভ।

সেখানে অমিতাভ লেখেন, ‘অসুস্থ… অস্ত্রোপচার… লিখতে পারছি না’। কিন্তু কোথায় অস্ত্রোপচার হবে, সে কথা তখন তিনি জানাননি। এই পোস্ট দেখার পরেই চিন্তায় পড়ে গিয়েছিলেন অমিতাভের ভক্তরা।

অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন বলে ভক্তদের জানান অমিতাভ। তিনি লেখেন, ‘এত উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এই বয়সে চোখের অস্ত্রোপচার বেশ স্পর্শকাতর হতে পারে এবং পুরো বিষয়টি খুব যত্ন সহকারে সামলাতে হয়। শ্রেষ্ঠ উপায়ে চিকিৎসা করা হয়েছে এবং আশা করা যায়, সব ঠিক হয়ে যাবে'।

এর সঙ্গেই অভিনেতা জানিয়েছেন, চোখের দৃষ্টি ধীরে ধীরে ফিরছে এবং তিনি সুস্থ হয়েছেন। সেই কারণে লেখায় কোনও ভুলভ্রান্তি হলে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

মিরপুরে অপরাধের থাবা, আতঙ্কে জনজীবন

রাজধানীর অপরাধপ্রবণ এলাকার তালিকায় দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরের নাম থা...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা