বিনোদন

প্রথম চুমুর কথা ফাঁস করলেন পরিণীতি

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। শরীরি সৌন্দর্য ও অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবনের প্রথম চুমু খাওয়ার কথা পরিণীতি নিজেই ফাঁস করলেন। এ অভিনেত্রীর একটি ভিডিও নেটফ্লিক্স ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

প্রথম চুমু খাওয়ার কথা জানিয়ে পরিণীতি চোপড়া বলেন—‘আমার বয়স যখন ১৮ বছর তখন প্রথম চুমু খেয়েছিলাম।’ তবে কাকে প্রথম চুমু খেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

নানা সময়ে নানাজনের সঙ্গে পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এ ভিডিওতে তিনি জানিয়েছেন, কখনো কারো সঙ্গে ডেটে যাননি এই নায়িকা। পরিণীতি চোপড়া বলেন—‘আমি কখনো কারো সঙ্গে ডেটে যাইনি। অন্তত চিরাচরিত অর্থে ‘ডেট’ বলতে যা বোঝায়, তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমার কাছে ডেট মানে একসঙ্গে বাড়িতে বসে ‘চিল’ করা, সিনেমা দেখা এবং খাওয়াদাওয়া করা।’

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ঋভু দাশগুপ্ত পরিচালিত এ সিনেমা গত ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংরেজি সিনেমার রিমেক এটি। এতে আরো অভিনয় করেছেন—কীর্তি কুলহারি, অদিতি রাও হায়দারি প্রমুখ। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হলো পরিণীতির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা