বিনোদন

‘সিনেমা হলের উন্নয়নে ঋণ দেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পের হারানাে ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেবে সরকার।এজন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, স্কিমটি হতে প্রথম ধাপে পাঁচশত কোটি টাকা বিতরণ করা হবে। প্রথম ধাপে বিতরণকৃত ঋণ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবার পর দ্বিতীয় ধাপে বাকি পাঁচশত কোটি টাকা বিতরণযােগ্য হবে। প্রতিটি সিনেমা হল সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ পাবেন।

এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংক হতে নির্ধারিত ১ দশমিক ৫ শতাংশ হারে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। মেট্রোপলিটন এলাকার গ্রাহকরা ৫ দশমিক শূণ্য ৭ শতাংশ এবং মেট্রোপলিটন এলাকার বাইরের গ্রাহকরা ৪ দশমিক ৫ শতাংশ সুদে তফসিলি ব্যাংক থেকে এই ঋণ পাবেন।

সার্কুলারে আরও বলা হয়, বাংলাদেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে চলচ্চিত্রের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিনিয়ােগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পী ও কলাকুশলীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চলচ্চিত্র শিল্পের নবজাগৱণ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ৩ এপ্রিল ২০১২ তারিখে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘােষণা করেন। সুস্থ জাতি গঠনে নির্মল বিনােদনের ভূমিকা অনস্বীকার্য। বিনােদন জগতের সর্ববৃহৎ মাধ্যম চলচ্চিত্র এবং সিনেমা হলসমূহকে কেন্দ্র করেই মূলতঃ চলচ্চিত্র শিল্প বিকশিত হয়।

নব্বইয়ের দশকে এদেশে প্রায় ১৪শ'টি সিনেমা হল ছিল। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এ সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দেশের সিনেমাপ্রেমী দর্শকদের সুস্থধারার বিনােদন উপহার দেওয়ার লক্ষ্যে বিদ্যমান সিনেমা হলগুলাে সংস্কার এবং আধুনিক মানের নতুন সিনেমা হল নির্মাণ করা প্রয়োজন। এক্ষেত্রে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী বিনিয়ােগ প্রদান করা হলে সিনেমা হল মালিকগণ নতুন নতুন সিনেমা হল নির্মাণের পাশাপাশি বিদ্যমান হলগুলাে সংস্কার ও আধুনিক যন্ত্রপাতি সংযােজন করতে সক্ষম হবে।

সার্বিক বিষয়াদি বিবেচনান্তে, সিনেমা হল মালিকদের অনুকূলে ঋণ বিতরণের জন্য এই পুনঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ত্রৈমাসিক কিস্তিতে সর্বোচ্চ আট বছরে গ্রাহকরা এই ঋণ পরিশোধ করতে পারবেন।

সাননিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা