বিনোদন

এক গানে ‘ভাইরাল’ প্রিয়ার পারিশ্রমিক ১ কোটি!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ২০১৮ সালে চোখের ইশারা এবং হাসির জাদুতে কুপোকাত করেছিলেন নেটিজেনদের। তার অভিষেক চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’।

মালায়ালাম ভাষার এ চলচ্চিত্রের একটি গানের ক্লিপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—সবখানেই ভাইরাল হয়। রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। কিন্তু চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

এবার প্রিয়ার প্রাপ্তির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। কারণ তেলেগু ভাষার একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। এর সংগীত পরিচালনা করবেন দক্ষিণের শ্রী চরণ পাকালা। এটি একটি একক গান। কোনো চলচ্চিত্রের জন্য এটি তৈরি করা হচ্ছে না। আর একটি গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গুঞ্জন শোনা যাচ্ছে, এই গানের জন্য প্রিয়া পারিশ্রমিক চেয়েছেন ১ কোটি রুপি। তবে এ বিষয়ে এখনো সংবাদমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াসহ দক্ষিণী শোবিজ অঙ্গনে এটি এখন অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কাজের দিক থেকে, প্রিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘চেক’ চলচ্চিত্রের কাজ। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিনি। এতে নিতিনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রিয়া। এটি পরিচালনা করছেন চন্দ্র শেখর।

চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে প্রিয়া ৩টি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তিনি যুক্ত। ভারতের কেরালার ত্রিশূরের পুনকুন্নামে জন্ম প্রিয়ার। আর মাত্র ১৮ বয়সে তারকা খ্যাতি লাভ করেন তিনি। তার শখের তালিকার রয়েছে—নাচ, গান এবং ভ্রমণ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা