বিনোদন

মডেলের প্রেমে মজেছেন শ্রাবন্তীর ছেলে

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত-সমালোচিত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রেম-বিবাহবিচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরেই নিয়মিত গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন তিনি।

এবার নতুন বছরের শুরুতে জানা গেল, প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি। প্রেমিকা দামিনি ঘোষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিমন্যু জানিয়েছেন, তাদের প্রেমের তিন বছর পূর্ণ হলো।

দামিনি ঘোষ পেশায় একজন মডেল। তার ইনস্টাগ্রাম আকাউন্ট ঘুরে তেমনটাই জানা যায়। তিনিও অভিমন্যুর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। দামিনি লিখেছেন—‘একই মানুষের সঙ্গে নতুন একটি বছর শুরু করলাম।’ এ ছবিতে অভিমন্যু মন্তব্য করেছেন—‘তোমাকি ভালোবাসি...।’

অভিমন্যু-দামিনি জুটিকে দেখে আপ্লুত নেটিজেনরা। এই তরুণ জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকজন দামিনির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রাবন্তীর। তাদের ভাষায়—‘অভিমন্যুর মায়ের মতোই সুন্দরী তার প্রেমিকা।’ নেটিজেনদের একাংশ যেমন ইতিবাচক মন্তব্য করছেন, তেমনি বিতর্কও তৈরি করেছেন অনেকে। মায়ের মতোই ট্রোলের শিকার হচ্ছেন তার ছেলে। কেউ কেউ মন্তব্য করেছেন—‘এই ভালোবাসা আসলে লোক দেখানো। তাই কয়েকদিন পর তাদের সম্পর্ক ভেঙে যাবে।’

২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর অভিমন্যু মায়ের কাছেই বড় হয়েছেন। ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু অভিমন্যুর এই প্রেমের সম্পর্কের বিষয়ে শ্রাবন্তী জানেন কিনা তা অবশ্য জানা যায়নি!

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা