‘হট’ ছবি প্রকাশের কারণ জানালেন মধুমিতা
বিনোদন

‘হট’ ছবি প্রকাশের কারণ জানালেন মধুমিতা

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! গত বছর অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন মধুমিতা।

‘মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন মধুমিতা। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। এ বিষয়ে মধুমিতা সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘পাখি’-এর ইমেজ ভাঙতে সময় লেগেছে। ক্যারিয়ারের গোড়ার দিকেই মিষ্টি ইমেজটা ভাঙতে চাই। তাই নানা ধরনের (খোলামেলা) ছবি পোস্ট করি। কমেন্টস নিয়ে আমার মাথাব্যথা নেই। কোনো কমেন্ট পড়িও না।

নিজেকে হঠাৎ বদলে ফেলার পেছনে বিবাহবিচ্ছেদ দারুণ প্রভাব ফেলেছে। বিষয়টি স্মরণ করে মধুমিতা সরকার বলেন—জীবনে এত বড় অভিজ্ঞতার মুখোমুখি না হলে হয়তো আমার মধ্যে কাজ করার আগুনটা জ্বলে উঠত না। যেকোনো মানুষকে পরিণত করে তোলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। আমার জীবনেও হয়তো তার দরকার ছিল। যে সময়টা নষ্ট করেছি, তা আমাকে পরিণত করেছে।

মধুমিতার বিবাহবিচ্ছেদের কারণ তার মা বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু এ তথ্য সত্য নয় বলে দাবি করেছেন মধুমিতা। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন—মায়ের সঙ্গে আমার যত বন্ধুত্ব, ততটাই ঝগড়া। আমার যতটা না ইগো, মায়ের তার চেয়েও বেশি। মা আমাকে বেশি আঘাত করে কথা বলে। তারপর দু’জনেই ভুল বুঝে ‘সরি’ বলি। কিন্তু আমার আর সৌরভের (চক্রবর্তী) মধ্যে মা কখনো আসেনি। এটা ছিল আমাদের দু’জনের সিদ্ধান্ত।

ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন মধুমিতা। গত বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। বিয়ে বিচ্ছেদের পর থেকে নানাজনের সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু মধুমিতার দাবি- আমি সিঙ্গেল। কাজ ছাড়া অন্য কোনো সম্পর্ক থেকে এখন অনেক দূরে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে খানিকটা হলেও আমার সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতা দায়ী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা